ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

বগুড়ায় এক রাতে তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
বগুড়ায় এক রাতে তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর ছবির ক্যাপশন: বগুড়ায় এক রাতে তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর
ADVERTISEMENT AREA
দেশ বাংলা ডেক্স:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পরপর তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পূজা দিতে গিয়ে ভাঙচুরের বিষয়টি প্রথম দেখতে পান এক নারী ভক্ত। পরে খবর পেয়ে স্থানীয়রা মন্দিরে ছুটে এসে তিনটি মন্দিরের প্রতিমা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান।

ভাঙচুরের শিকার হওয়া মন্দিরগুলো হলো কানছগাড়ি মহাশ্মশানের শিব মন্দির, কানছগাড়ি শীতলা মন্দির এবং কালী মন্দির।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মোকামতলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো ঘুরে দেখেন এবং মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।

কানছগাড়ি মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল জানান, প্রতি মাসের মতো শনিবার সকালে তার স্ত্রী পূজার উদ্দেশ্যে মন্দিরে গেলে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদকে অবহিত করা হয়।
শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস হোসেন বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।